চর বালাভূতে ভ্যাকসিন হাতে কোচবিহারের জেলাশাসক
দি নিউজ লায়ন; চর বালাভূত, কোচবিহার তুফানগঞ্জ মহকুমার 1 নম্বর ব্লকের সবথেকে দুর্গমতম জায়গা। কালজানি নদী পাড় হয়ে প্রায় 3 কিলোমিটার হেঁটে চলে যেতে হয় নদীর চর ধরে, ভারত-বাংলাদেশ সীমান্তে অবস্থিত এই চর বালাভূত এলাকায় মঙ্গলবার ভ্যাকসিন নিয়ে পৌছলেন স্বয়ং কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান। এলাকার খুব স্বল্প সংখ্যক মানুষের ভ্যাক্সিনেশন হয়েছিল।
বিশেষ করে এলাকায় যারা বসবাস করেন তারা প্রবীণ। নদী পার হয়ে নৌকো করে এসে বালাভুত থেকে ভ্যাকসিন নিয়ে আবার সাড়ে তিন কিলোমিটার পায়ে হেঁটে ফিরে যাওয়া তাদের পক্ষে একপ্রকার অসম্ভব। এছাড়াও বর্তমান বর্ষা পরিস্থিতিতে নদীর অবস্থা বিশেষ ভাল নয়। তাই দুয়ারে ভ্যাকসিন প্রকল্পের আওতাধীন এলাকার মানুষদের ভ্যাকসিন দিতে পৌছলেন কোচবিহার জেলা প্রশাসনের আধিকারিকরা।
জেলাশাসক জানান, ব্লক থেকে ব্যবস্থা করা হয়েছে চর বালাভুত এই ভ্যাক্সিনেশন ক্যাম্প এর। আধিকারিকের মনোবল জোগাতে আমি নিজে চর বালাভুত এর ভ্যাকসিন ক্যাম্পে গিয়েছিলাম। ভ্যাকসিন দেওয়ার পাশাপাশি রাজ্য সরকারের ভ্যাকসিনেশনের শংসাপত্র তুলে দেওয়া হয় তাদের হাতে। একইভাবে পরবর্তীতেও ভ্যাক্সিনেশন হবে বলে প্রশাসনের মারফতে জানানো হয়েছে।

Post a Comment